ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ৫ কর্মকর্তাকে ৬৮ বছরের কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

ভুয়া ঋণ জালিয়াতির পৃথক চার মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে ৬৮ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত এবং সে সঙ্গে তাদের প্রত্যেককে ৪ কোটি ২ লাখ টাকা অর্থদণ্ডের ও আদেশ দিয়েছেন।

একই আদালতে অন্য দুই মামলায় দুই আসামিকে ১৭ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ ৫ এর বিচারক ড. আখতারুজ্জামান জনাকীর্ণ আদালতে এ দণ্ডাদেশ দেন।

যাদেরকে কারাদণ্ডে দণ্ডিত করেছেন তারা হলেন, ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সাবেক সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মোহাম্মদউল্লাহ, সাকেক এসইভিপি মাহমুদা হোসেন, সাবেক ইভিপি কামরুল ইসলাম এবং সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান।

এদের প্রত্যেকের ৪ মামলায় দুদকের আইনে ১০ বছর করে ৪০ বছর কারাদণ্ড ও এক কোটি করে মোট ৪ কোটি টাকা জরিমানা এবং অপর ধারায় ৭ বছর করে ২৮ বছর কারাদণ্ড ও ৫০ হাজার করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। আনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। অন্য দুটি মামলায় ব্যাংকটির সাবেক এভিপি তরিকুল ইসলাম ও গ্রাহক সালাউদ্দিনকে একটিতে ১০ বছর করে এবং অন্যটিতে ৭ করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত সব আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, আসামিরা ক্ষমতা অপব্যহার করে নিজে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে ভুয়া ঋণপত্রের মাধ্যমে ৪ কোটি টাকা ঋণ প্রদান করেন। এ ঘটনায় ২০০৬ সালে আসামিদের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা করা হয়। ২০১৩ সালে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক ৫ কর্মকর্তাকে ৬৮ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮