ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বেপরোয়া গাড়িতে এবার হাত হারালেন হৃদয়

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজীবের পর এবার গোপালগঞ্জে বেপরোয়া গাড়িতে শরীর থেকে হাত বিচ্ছিন্ন হল এক মোটর শ্রমিকের। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বেদগ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহত ওই মোটর শ্রমিকের নাম হৃদয় শেখ (২৬)। সে টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী গ্রামের রবিউল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে হৃদয় শেখ টুঙ্গীপাড়া এক্সপ্রেসের পেছনের ডান পাশের সিটে বসে ঢাকা আসছিলেন। এসময় বাসটি সদর উপজেলার বেদগ্রাম নামক স্থানে পৌছলে বিপরীতমুখী একটি ট্রাক অপর একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের পিছনের অংশে সজোরে আঘাত করে।

এতে বাস যাত্রী হৃদয় শেখের ডান হাতটি বাসের জানালার বাইরে থাকায় শরীর থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে সড়কের ওপর পড়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত হৃদয় শেখকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনালের হাসপাতালে নিয়ে যায়।

টুঙ্গীপাড়া এক্সপ্রেসের যাত্রী ও ঢাকার ইডেন কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী রাহিমা মনি জানান, বিপরীত দিক থেকে আসা ট্রাকটি বেপরোয়াভাবে ইজিবাইকটিকে ওভারটেক করতে গিয়ে পরিবহন বাসটির পেছনে লাগিয়ে দেয়।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উর্মি হক জানান, আহত মোটর শ্রমিক হৃদয় শেখের ডান হাতটি শরীর থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে প্রাথমিকভাবে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। তবে তার অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসে দাঁড়িয়ে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। তার ডান হাত বাসের সামান্য বাইরে ছিল। ওই সময় হঠাৎই পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসের গা ঘেঁষে ওভারটেক করার সময় রাজীবের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পথচারীদের সহায়তায় তাকে প্রথমে শমরিতা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে আইসিইউর চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বেপরোয়া গাড়িতে এবার হাত হারালেন হৃদয়

আপডেট সময় ০৯:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮