ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রিকেটের রোনাল্ডো হচ্ছেন কোহলি: ব্রাভো

আকাশ স্পোর্টস ডেস্ক:

আধুনিক জামানার অন্যতম ফুটবল মায়েস্ত্রো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়স হয়ে গেছে ৩৩। তবু সাফল্য ক্ষুধা মিটছে না।প্রতিনিয়ত বিস্ময় উপহার দিয়ে চলেছেন তিনি। তার সঙ্গে বিরাট কোহলির মিল খুঁজে পেয়েছেন ডোয়াইন ব্রাভো।

এবার চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন ব্রাভো। এ ক্যারিবিয়ান মনে করেন, ক্রিকেটের রোনাল্ডো হচ্ছেন কোহলি। এমনকি ভাই ড্যারেন ব্রাভোকে বিরাটের কাছ থেকে ব্যাটিং প্রশিক্ষণ নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ব্রাভো বলেন, আমার ভাইকে (ড্যারেন) ব্যাটিং নিয়ে পরামর্শ দেয়ার কথা বলেছি বিরাটকে। ভাইকেও তার সঙ্গে যোগাযোগ করতে বলেছি। ওকে দেখলে রোনাল্ডোর কথা মনে পড়ে। ওর ব্যাটিংকে সম্মান করতেই হয়।

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ানস। তিন ম্যাচের সবকটিতে নাটকীয়ভাবে হেরে ব্যাকফুটে রোহিত অ্যান্ড কোং। আর তিন ম্যাচের মধ্যে একটি জিতে প্রতিপক্ষের চেয়ে কিছুটা এগিয়ে কোহলি বাহিনী।

নিজেদের সবশেষ ম্যাচে ফিফটি পেয়েছেন কোহলি। তবু রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৯ রানে হারতে হয়েছে তার দলকে। বিরাট গত ম্যাচের ফর্ম ধরে রাখতে পারলে হয়তো মৌসুমের দ্বিতীয় জয়টি ছিনিয়ে নিতে পারবে আরসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্রিকেটের রোনাল্ডো হচ্ছেন কোহলি: ব্রাভো

আপডেট সময় ০২:১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮