ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গেইল তাণ্ডবে পাঞ্জাবের সংগ্রহ ১৯৭ রান

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবে ১৯৭ রান সংগ্রহ করেছে কিংস একাদশ পাঞ্জাব। আইপিএলের চলমান আসরে খেলতে নেমেই তাণ্ডব শুরু করেন ক্রিস গেইল। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ৩৩ বলে তিনি ৬৩ রান করেন। তার ইনিংসটি ছিল চারটি ছক্কা ও সাতটি চারে সাজানো।

রোববার পাঞ্জাবের ক্রিকেট এসোসিয়েশন মাঠে টসে জিতে পাঞ্জাবকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চার ছক্কার ফুলঝুড়ি বইয়ে দেন ক্রিস গেইল ও লোকেশ রাহুল। দলের প্রথম ৮ ওভারে ৯৬ রানের উদ্বোধনী জুটি গড়েন গেইল-রাহুল। ২২ বলে ৩৭ রান করে আউট হন রাহুল।

এরপর দ্বিতীয় উইকেটে মানকি আগরওয়ালকে সঙ্গে নিয়ে ফের ৫৩ রানের জুটি গড়ার পর ফিরে যান গেইল। শেন ওয়াটসনের বলে ইমরান তাহিরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ক্যারিবীয়ান।

১৯ বলে ৩০ রান করে ফেরেন আগরওয়াল। এরপর যুবরাজ সিংয়ের ২০ এবং শেষ দিকে নায়ারের ১৭ বলে গড়া ২৯ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে পাঞ্জাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গেইল তাণ্ডবে পাঞ্জাবের সংগ্রহ ১৯৭ রান

আপডেট সময় ১১:৩৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮