ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কিশোরগঞ্জে ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২ জন।

শনিবার সকালে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজির চালক লাল মিয়া (৩৫), শাহীন (২২) ও করিম (২৮)। আহত অপর দুজনের অবস্থাও আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলিয়ারচর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে কুলিয়ারচর উপজেলার আগর পুর এলাকায় বাজিতপুর থেকে ভৈরবগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হন সিএনজির ৬ যাত্রী। আহতদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান শাহীন (২২) ও আব্দুল করিম (২৮) নামে দুই যাত্রী। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সিএনজির চালক লালমিয়া। পুলিশ সিএনজি ও ট্রাক্টরটি আটক করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জে ট্রাক্টর-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ১০:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮