ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

টঙ্গীতে কমিউটার ট্রেন লাইনচ্যুতিতে নিহত ৫, ভিডিও সহ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে জামালপুর থেকে একটি কমিউটার ট্রেন ঢাকায় আসছিল। দুপুর সাড়ে ১২টার দিকে নতুনবাজার এলাকায় আসার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ভয়ে ছাদের উপর ও ভেতরে থাকা অনেক যাত্রী ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে একজন নিহত হয়েছেন বলে সেখানে থাকা দৈনিক আকাশের টঙ্গী প্রতিনিধি ইমরান জানিয়েছেন।

তিনি জানান, চারজনের মরদেহ পড়ে থাকতে দেখেছি। এছাড়া একজন হাসপাতালে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে দৈনিক আকাশকে তিনি তিনজনের মরদেহ উদ্ধারের কথা জানান। বলেন, এই মাত্র ঘটনাস্থলে এসেছি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

টঙ্গীতে কমিউটার ট্রেন লাইনচ্যুতিতে নিহত ৫, ভিডিও সহ

আপডেট সময় ০১:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮