ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী মোশারফ হোসেন সিয়াম ওরফে শুভকে (২৮) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

শনিবার আটক স্বামী মোশারফ হোসেন সিয়ামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার রাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের দুঃসম্পর্কের মামা আনিছুর রহমানের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

শ্রীপুর থানার এসআই মাহমুদুল হাসান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে বগুড়া ও পরে দিনাজপুরের মাগুরা থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটক সিয়াম পুলিশের কাছে স্ত্রী মনোয়ারাকে হত্যার কথা স্বীকার করেছে। সে জানায় তার স্ত্রী একাধিক পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া হতো।

ঘটনার দুইদিন আগে সে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন শুক্রবারসকাল ৭টায় ঘুম থেকে ওঠে।

পরে অন্য কাজ শেষে সকাল ৯টার দিকে স্ত্রীকে গলাকেটে হত্যা করে। পুলিশ ঘাতক মোশারফ হোসেনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টায় শ্রীপুর পৌরসভার প্রশিকা মোড় এলাকায় বাবা মনির হোসেনের বাড়িতে মনোয়ারা পারভীনকে গলা কেটে হত্যা করে স্বামী মোশারফ হোসেন সিয়াম ওরফে শুভ। এ ঘটনার পর মোশারফ ঘরের পেছনের জানালা ভেঙ্গে পালিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী গ্রেফতার

আপডেট সময় ০৮:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮