ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বন্দি অবস্থায় রথীশ হত্যা মামলার আসামির মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক হত্যা মামলার এক আসামির বন্দি অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে। তার নাম মিলন মোহন্ত (৩০)।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অজয় কুমার রায়।

রথীশ চন্দ্রের সহকারী হিসেবে ছিলেন মিলন মোহন্ত। তাকে মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে আনা-নেয়া থেকে শুরু করে যাবতীয় কাজ করতেন মিলন।

রথীশ চন্দ্র হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ১ এপ্রিল মিলনকে রংপুর শহরের কাচারিবাজার থেকে গ্রেফতার করা হয়।

১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের জন্য মিলনকে ৫ এপ্রিল আদালতে হাজির করা হয়। তবে অসুস্থ থাকায় আদালত তার স্বীকারোক্তি গ্রহণ না করায় কারাগারে ফেরত নিয়ে যাওয়া হয়। পরে ওই দিন মিলনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২৯ মার্চ রাতে রথীশকে ভাত ও দুধের সঙ্গে ১০টি ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরদিন সকালে শিক্ষক কামরুল একটি ভ্যান নিয়ে আসেন। আলমারি পরিবর্তনের নাম করে সেই আলমারিতে লাশ ভরে নিয়ে তাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে শহরের তাজহাট মোল্লাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে বালু খুঁড়ে পুঁতে রাখেন। ৩ এপ্রিল রাতে র‍্যাব ওই ভবনের ভেতর থেকে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্দি অবস্থায় রথীশ হত্যা মামলার আসামির মৃত্যু

আপডেট সময় ০২:৫৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮