ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় প্রবেশকালে ৩০ বাংলাদেশি আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ৩০ বাংলাদেশিসহ ৩২ জনকে আটক করেছেন দেশটির ইমিগ্রেশন ও মেরিন পুলিশ। গতরাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন ইন্দোনেশিয়ান বাকি সবাই বাংলাদেশি। যার মধ্যে ২ জন নারীও রয়েছেন। যাদের বয়স আনুমানিক ১৮ থেকে ৫১ বছর।

মেরিন পুলিশের কমান্ডার (পিপিএম) সহকারী কমিশনার রোজমান ইসমাইল বলেন, সাগরপথে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় প্রবেশের সময় একটি ট্রলারসহ ৩২ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের মামলা হয়েছে। তদন্ত চলছে।

এর আগে গত ২৪ মার্চ থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া অনুপ্রবেশকালে ১০ জন বাংলাদেশিসহ ২১ জন মিয়ানমার নাগরিককে আটক করে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ।

দীর্ঘদিন মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ থাকার পর অনেক চেষ্টা করে যখন বৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথ সুগম হলো, তখন আবারও সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩০ জন বাংলাদেশিকে আটক করল মালয়েশিয়া পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় প্রবেশকালে ৩০ বাংলাদেশি আটক

আপডেট সময় ১১:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮