ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

এবার বাসচাপায় থেঁতলে গেল নারীর পা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ফার্মগেটে বাসচাপায় এক নারীর ডান পা থেঁতলে গেছে। তাৎক্ষণিকভাবে আহত নারীর পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে আনন্দ সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই নিউ ভিশন নামে বাস ও বাসের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জনতা।

কয়েক দিন আগে একই রুটে কারওয়ানবাজার এলাকায় দুই বাসের প্রবল চাপে এক হাত হারান কলেজছাত্র রাজীব হোসেন। তার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ সিনেমা হলের সামনে সকাল ৯টার দিকে এক নারী সড়ক থেকে উঁচু বিভাজকের ওপর উঠতে যাচ্ছিলেন। এ সময় নিউ ভিশন পরিবহনের একটি বাস সড়ক বিভাজক ঘেঁষে এগিয়ে আসে। বিভাজক ও বাসের মাঝে ওই নারীর ডান পা চাপা খায়। এতে তার ডান পায়ের হাঁটু ও নিচের অংশ থেঁতলে যায়।

পরে বাসচালককে আটক করে পুলিশের কাছে তুলে দেয়া হয়। আর আহত নারীকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

এবার বাসচাপায় থেঁতলে গেল নারীর পা

আপডেট সময় ১২:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮