ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে ঢাবি উপাচার্য

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সিন্ডিকেট সদস্য নীলিমা আকতার, সহকারী প্রক্টর মো. আবদুর রহীম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির।

উপাচার্য হাসপাতালের ১০১, ১০২ এবং ১০৩নং ওয়ার্ডে যান এবং আহতদের খোঁজখবর নেন। এসময় তিনি আহতদের পাশে আছেন উল্লেখ করে যে কোনো প্রয়োজনে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

পরবর্তীতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আহতদের খোঁজখবর নিয়েছি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছে। তারা জানিয়েছে, চিকিৎসার বিষয়ে ডাক্তাররা আন্তরিক। এরপরেও হাসপাতাল কর্তৃপক্ষকে ছাত্রদের চিকিৎসার বিষয়টি বিশেষভাবে দেখতে বলেছি। এছাড়া আহতদের নিবিড়ভাবে চিকিৎসাসেবা দেয়ার জন্য কেবিনের ব্যবস্থা করতে বলেছি।’

বাসভবনে হামালার বিষয়ে উপাচার্য বলেন, ‘যারা হামলা করেছে তারা বহিরাগত। আমার ছাত্ররা এ ধরনের হামলা করতে পারে বলে আমি বিশ্বাস করি না। যারা এ ঘটনায় জড়িত তাদের বিষয়ে রাষ্ট্র ও সরকার সিদ্ধান্ত নেবে। প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল সাক্ষাৎ শেষে দৈনিক আকাশকে বলেন, ‘আহত ছাত্রদের খোঁজখবর নিতে সেখানে গিয়েছিলাম। তাদের চিকিৎসার সার্বিক বিষয়ে কথা বলেছি। ছাত্ররাও চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে ঢাবি উপাচার্য

আপডেট সময় ১১:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮