ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই কেন অনশন ভাঙলেন, জানালেন সোনম ওয়াংচুক সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী গুলশানের ‘গ্রিন ভিলা’য় উঠবেন সাহাবুদ্দিন নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী ৫০০ টাকার চারা গাছের দাম ধরা হয়েছে ১ লাখ

পাগলিটা মা হয়েছেন, বাবা হলেন না কেউ

অাকাশ জাতীয় ডেস্ক:

অবশেষে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে সেই তরুণী। জেলার অষ্টগ্রাম হাওর উপজেলার পূর্ব অষ্টগ্রামের এক স্বামী পরিত্যক্তা নারীর কাছে আশ্রিত ওই মানসিক ভারসাম্যহীন অচেনা ওই তরুণীর কোল আলো করে ফুটফুটে এক কন্যাসন্তান পৃথিবীর মুখ দেখল।

পূর্ব অষ্টগ্রামের মালা বেগমের বাড়িতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুতীব্র চিৎকারে পৃথিবীতে আগমনের বার্তা জানায় এ নবজাতক শিশু।

কিন্তু তার আগমন বার্তা শুনে আজানের মধুর ধ্বনি তুলে এলাকাবাসীকে এ সুখবর জানান দেয়ার কোনো লোক পাওয়া যায়নি। এগিয়ে আসেনি কেউ জন্মদাতা পিতার পরিচয় নিয়ে।

৮নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু কাছেদ মিয়া জানান, বছর তিনেক আগে অষ্টগ্রামে প্রথম দেখা যায় মানসিক ভারসাম্যহীন এই তরুণীকে।

চেয়ারম্যান জানান, এরপর থেকে পূর্ব অষ্টগ্রাম এলাকায় হয়ে ওঠে তার আশ্রয়স্থল। এ বাড়ি সে বাড়ি কিংবা খোলা আকাশের নিচে রাত কাটত তার।

তিনি আরও বলেন, ওই তরুণীর মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়েই হয়তো মানুষরূপী জানোয়ার তাকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করে অন্তঃসত্ত্বা করেছে।

আওয়ামী লীগ নেতা বলেন, মানসিক ভারসাম্যহীনতার কারণে এই নারী জানাতে বা বোঝাতে পারছেন না, তার গর্ভজাত নবজাতকের জন্মদাতা কে এই পুরুষ? এই নবজাতক শিশুটির হয়তো কোনোদিন সুযোগ আসবে না পিতৃপরিচয় জানার।

তবে মানসিক ভারসাম্যহীন এই তরুণীর সন্তান জন্ম নেয়ার খবরে আশ্রয় দানকারী মালা বেগমের বাড়িতে আসা উৎসুক মানুষের ঘৃণা আর থুতু থাকছে ওই জৈবিক ক্ষুধা নিবারণকারী মানুষরূপী জানোয়ারটির প্রতি।

এদিকে ওই পিতৃপরিচয়হীন নবজাতক শিশুকে দত্তক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু

পাগলিটা মা হয়েছেন, বাবা হলেন না কেউ

আপডেট সময় ১১:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮