ঢাকা ১২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ই-কমার্স দিবস এবং ই-কমার্স সপ্তাহ উদযাপন

আকাশ আইসিটি ডেস্ক:

বাংলাদেশের ই-কমার্স খাতের কাঙ্খিত উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) যৌথ উদ্যোগে এসএসএলকমার্জ-এর পরিবেশনায় শনিবার ‘ই-কমার্স দিবস’ উদযাপন করা হয় এবং ৭-১৩ এপ্রিলপর্যন্ত ‘ই-কমার্স সপ্তাহ’ উদযাপন হবে।

এ উপলক্ষে শনিবার আইসিটি বিভাগের অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ই-ক্যাব-এর সদস্য কোম্পানিসহ সারাদেশের ই-কমার্স সংশ্লিষ্ট ব্যক্তিত্ব, বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি ও ই-কমার্স উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের প্রতিনিধিরা এ উদযাপনে অংশগ্রহণ করেন।

ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াহেদ তমাল অনুষ্ঠানে অতিথি ও বক্তাদের স্বাগত জানিয়ে ‘ই-কমার্স দিবস’ ও ‘ই-কমার্স সপ্তাহ’-এর পটভূমি ও এজেন্ডা তুলে ধরেন।

এছাড়া, অনুষ্ঠানে ই-ক্যাব এর সভাপতি শমি কায়সার, এসএসএলকমার্জ এর সিওও, ই-ক্যাব-এর পরিচালক আশীষ চক্রবর্তী, অতিরিক্ত সচিব ও সমন্বয়ক (বিপিসি) এসএম রেজওয়ান হোসেন এবং বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর তাদের মূল্যবান মতামত উপস্থাপন করেন।

প্রধান অতিথি ও বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার তাঁর বক্তব্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ ধারণার পটভূমি ও প্রয়োজনীয়তা, ই-কমার্স বিষয় সরকারের দৃষ্টিভঙ্গি, ই-কমার্স খাতের উন্নয়নে সরকারের অবদান এবং ই-কমার্স খাতের কাঙ্ক্ষতি উন্নয়ন ও বিস্তৃতি প্রক্রিয়া বেগবান করা ও সারাদেশে ই-কমার্স বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ও সমন্বয়ক (বিপিসি) এসএম রেজওয়ান হোসেন বলনে, ‘ই-কমার্স দিবস’ ও ‘ই-কমার্স সপ্তাহ’ উদযাপন বাংলাদেশে ই-কমার্স প্রসারে ইতবিাচক ভূমকিা পালন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ই-কমার্স দিবস এবং ই-কমার্স সপ্তাহ উদযাপন

আপডেট সময় ০৪:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮