ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শচীনে মুগ্ধ মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর ১১তম আসরে কাটার মাস্টার মোস্তাফিজের নতুন ঠিকানা মুম্বাই ইনন্ডিয়ান্স। মুম্বাই শিবিরের সঙ্গে এখন ভারতেই অবস্থান করছেন বাংলাদেশের এই তারকা। সেখানে গিয়ে তরুণ এই পেসার দেখা পেয়েছেন ক্রিকেটের রাজপুত্র শচীন টেন্ডুলকারের। আর ব্যাটিং গ্রেট শচীনের দেখা পেয়ে মুগ্ধ বাংলাদেশি এই পেসার।

শুক্রবার রাতে নিজের অফিসিয়াল ভেরিফাইড টুইটার একাউন্টে শচীনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মোস্তাফিজ। ছবির ক্যাপসনে লিখেন, ‘Precious & memorable moment with the legend sachin tendulkar sir. Glad to meet with him.’

আইপিএলের অভিষেক পর থেকে দুই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। প্রথমবার আইপিএলে সবার নজরও কেড়েছিলেন তিনি। সেবার তাঁর দল জিতেছে আইপিএল ট্রফি। আর দারুণ পারফরম্যান্সের কারণে মোস্তাফিজ নির্বাচিত হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে।

এবারের আসরে ২ কোটি ২০ লাখ রুপিতে মুম্বাই নিজেদের দলে ভিড়িয়েছে কাটার মাস্টারকে। আর মোস্তাফিজকে পেয়ে বেশ আনন্দিত মুম্বাই শিবির। সবকিছু ঠিক থাকলে প্রথম ম্যাচে শনিবারই মুম্বাইয়ের জার্সিতে মাঠ মাতাবেন বাংলাদেশের এই তরুণ পেস বোলার।

আজ শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। প্রথম ম্যাচে মোস্তাফিজের মুম্বাইয়ের বিপক্ষে লড়বে চেন্নাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শচীনে মুগ্ধ মোস্তাফিজ

আপডেট সময় ০৯:১৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮