ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসলামী ব্যাংকের শীর্ষ পাঁচ কর্মকর্তাকে অপসারণ

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্যবস্থাপনা পরিষদ থেকে ইসলামী ব্যাংকের থেকে শীর্ষ ৫ কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। তারা হলেন-অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. শামসুজ্জামান, উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাবিবুর রহমান ভূঁইয়া এফসিএ, ডিএমডি আবদুস সাদেক ভূঁইয়া, ডিএমডি মোহাম্মদ মোহন মিয়া ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) আমিরুল ইসলাম। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, তারা পদত্যাগ করেছেন। এর মধ্যে এএমডি ও এসইভিপি ৪ঠা এপ্রিল পদত্যাগ করেছেন। বাকি তিনজন ডিএমডি (৫ এপ্রিল) পদত্যাগ করেছেন বৃহস্পতিবার।

সূত্র জানায়, ব্যাংকটির ম্যানেজমেন্টে ১১জন কর্মকর্তা ছিলেন।

৫ জনের পদত্যাগের ফলে এখন আছেন ৬জন কর্মকর্তা। তবে অপসারণ বা চাপের মুখে পদত্যাগের সংখ্যা আরও বাড়তে পারে। সে কারণে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একটি সূত্র জানিয়েছে, বোর্ড চাপ সৃষ্টি করে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের পদত্যাগে বাধ্য করেছেন। এসইভিপি ছাড়া বাকি সকলের চুক্তির মেয়াদ ছিল এক বছর।

এ ব্যাপারে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেন, পাঁচজনের পদত্যাগপত্র পেয়েছি। তবে এটা অস্বাভাবিক কিছু নয়, নিয়মিত ঘটনা। এ ব্যাংকের ১৩ হাজার লোক কাজ করে তার মধ্যে কয়েকজন পদত্যাগ করতেই পারেন। তিনি বলেন, যারা পদত্যাগ করেছেন তাদের বেশিরভাগই শারীরিকভাবে অসুস্থ্য। তিনি বলেন, এএমডি ও ডিএমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ ছিল। চুক্তির মেয়াদ বাকি ছিল দু’মাস। নতুন ম্যানেজমেন্ট, নতুন এমডি এসেছে কিছু পরিবর্তন তো হতেই পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংকের শীর্ষ পাঁচ কর্মকর্তাকে অপসারণ

আপডেট সময় ১০:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮