ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগীতার ফাইনাল শুক্রবার

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগীতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে বিকাল ৩ টায় এ খেলা অনুষ্ঠিত হবে।

এ খেলার ফাইনাল পর্বে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল টিম অংশগ্রহণ করবে। এর আগে ওইদিন সকাল ৮টায় একই ভ্যেনুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ জানায়, বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয় এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয়। সকাল ১১টায় এ খেলা শুরু হয়। খেলার প্রথমার্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে একমাত্র গোলটি করেন কবিরুল ইসলাম কবির।

এর আগে একই ভ্যেনুতে সকাল ৮টায় সেমিফাইনালের অপর ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-২ গোলে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, গত ৩১ মার্চ স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাচের মধ্যদিয়ে আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগীতা শুরু হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মত এ আয়োজনে এবারের খেলায় দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগীতার ফাইনাল শুক্রবার

আপডেট সময় ০৪:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮