ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মাঠে ফেরার অপেক্ষায় তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নিদাহাস ট্রফির ফাইনালে ব্যাটিং করলেও বাঁ হাঁটুর ব্যথার কারণে ফিল্ডিং করতে পারেননি তামিম ইকবাল। ব্যথা নিয়ে কলম্বো থেকে তিনি লাহোরে যান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচ খেলতে। লাহোর থেকে চিকিৎসকের পরামর্শ নিতে ব্যাংকক গিয়েছিলেন বাংলাদেশের তারকা ওপেনার। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা তামিম জানিয়েছেন, আগামী মাসে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘জুনে আফগানিস্তান সিরিজ। তার আগেই মে মাসের ৭/৮ তারিখে আমার পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবে। ১০/১২ মে’র দিকে ক্যাম্প শুরু হওয়ার কথা। এখনও অনেক সময় আছে। আশা করি, মে মাসের মধ্যেই খেলার মতো ফিট হয়ে যাব।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘তামিমের ফিট হতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে।’ জুন থেকে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি। আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। তাই সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফেরার লক্ষ্য তামিমের, ‘কয়েক সপ্তাহ বিশ্রাম পেলে ভালো হবে। সামনে আমাদের অনেক খেলা। পুরো সেরে উঠতে পারলে আর সমস্যা হবে না।’

তামিমের বাঁ হাঁটুর সমস্যা দীর্ঘদিনের। ২০১৫ সালের জানুয়ারিতে তার বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন অস্ট্রেলিয়ার বিখ্যাত শল্যচিকিৎসক ডেভিড ইয়াং। সেখানেই কয়েক মাস ধরে ব্যথা অনুভব করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

মাঠে ফেরার অপেক্ষায় তামিম

আপডেট সময় ০৫:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮