ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন নাদাল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি আবারো নিজের করে নিয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। সদ্য সমাপ্ত মিয়ামি মাস্টার্সে যুক্তরাষ্ট্রের জন ইসনারের কাছে দ্বিতীয় রাউন্ডে পরাজিত হওয়ায় র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি হারিয়েছেন রজার ফেদেরার।

জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালের পরে এ পর্যন্ত কোর্টে নামেননি ইনজুরি আক্রান্ত নাদাল। যে কারনে ১৮ ফেব্রুয়ারি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখলে নেন সুইস সেনসেশন ফেদেরার। যদিও ইসনারের কাছে মিয়ামি মাস্টার্সে পরাজিত হয়ে একটু আগেভাগেই বিদায় নেবার কারনে নাদালের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন ফেদেরার। ক্যারিয়ারে প্রথমবারের মত মাস্টার্স ইভেন্টে শিরোপা জয়ের কৃতিত্ব হিসেবে ইসনার আট ধাপ উন্নীত হয়ে নবম স্থানে উঠে এসেছেন। এর আগে ২০১২ সালের এপ্রিলে প্রথমবারের মত ইসনার শীর্ষ দশে এসেছিলেন। তখনো তার র‌্যাঙ্কিং ছিল নবম। ফাইনালে ইসনারের কাছে পরাজিত জার্মান তারকা আলেক্সান্দার জেভরেভ এক ধাপ উপরে উঠে চতুর্থ স্থানে রয়েছেন।

মিয়ামি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় ২১ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান হেয়ন চুং প্রথমবারের মত শীর্ষ ২০’এ উঠে ১৯তম অবস্থান নিশ্চিত করেছেন।

শীর্ষ ১০ এটিপি বিশ্ব র‌্যাঙ্কিং:
১. রাফায়েল নাদাল (স্পেন)
২. রজার ফেদেরার (সুইজারল্যন্ড)
৩. মারিন সিলিচ (ক্রোয়েশিয়া)
৪. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী)
৫. গ্রিগর দিমিত্রভ (বুলগেরিয়া)
৬. হুয়ান মার্টিন ডেল পোত্রো (আর্জেন্টিনা)
৭. ডোমিনিক থেইম (অস্ট্রিয়া)
৮. কেভিন এন্ডারসন (দক্ষিণ আফ্রিকা)
৯. জন ইসনার (যুক্তরাষ্ট্র)
১০. ডেভিড গফিন (বেলজিয়াম)

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন নাদাল

আপডেট সময় ১১:৪৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮