ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

ঘরোয়া ক্রিকেটে খেলতে আগ্রহী স্মিথ-ওয়ার্নার

আকাশ স্পোর্টস ডেস্ক:

বল টেম্পারিং-এর দায়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কর্তৃক এক বছরের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া পর্বে নিষিদ্ধ হওয়া দেশটির সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ঘরোয়া আসরে খেলতে আগ্রহী। ঘরোয়া আসরের নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য বোর্ডকে স্মিথ ও ওয়ার্নার অনুরোধ জানিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। একই ঘটনায় নয় মাসের নিষেধাজ্ঞা পান বল টেম্পারিং-এর মূল নায়ক ক্যামেরুন ব্যানক্রফট।

স্মিথ-ওয়ার্নারদের চিন্তার সাথে একই সুরে কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন’কে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবারো ফেরাটা স্মিথ-ওয়ার্নারদের জন্য কঠিনই হবে। কারণ তারা উঁচু মানের ক্রিকেটার। তবে তারা যদি খেলার মধ্যে থাকে, তাহলে নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেট খেলতে কোন সমস্যা হবে না স্মিথ-ওয়ার্নারদের। এ জন্য অন্তত স্মিথ-ওয়ার্নারদের ঘরোয়া আসরে খেলতে দেয়া উচিত।’

স্মিথ-ওয়ার্নারদের ঘরোয়া আসরে খেলার সুযোগ করে দেয়ার জন্য ইতোমধ্যে সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডকে জানিয়েছেন চ্যাপেল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি সিএ।

এদিকে দ্য সিডনি মর্নিং হেরাল্ডসহ বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, আগামী ১১ এপ্রিল স্মিথ-ওয়ার্নারদের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঐ শুনানির দিনই শাস্তি কমতে পারে স্মিথ-ওয়ার্নারদের। ধারণা করা হচ্ছে, ঘরোয়া ক্রিকেটে শাস্তির মেয়াদ কমলেও আন্তর্জাতিক ক্রিকেটে তা বহাল থাকবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের তৃতীয় দিন বল টেম্পারিং করেন ব্যানক্রফট। পরবর্তীতে সংবাদ সম্মেলনে নিজেদের কু-র্কীতির কথা স্বীকার করেন অস্ট্রেলিয়ার স্মিথ। ফলে তদন্ত করে স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় সিএ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

ঘরোয়া ক্রিকেটে খেলতে আগ্রহী স্মিথ-ওয়ার্নার

আপডেট সময় ০৯:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮