ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

শরীরচর্চার আগে যেসব খাবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর

আকাশ নিউজ ডেস্ক:

শরীরে অতিরিক্ত মেদ জমুক আর নাই জমুক, এখন প্রত্যেকেই নিজের শরীরের দিকে নজর দেওয়ার জন্য প্রতিদিন শরীরচর্চা করেই থাকেন। আর শরীরকে সুস্থ রাখতে শরীরচর্চা করা খুবই জরুরি। কিন্তু অনেকেই সঠিক নিয়ম কানুন না জেনেই শরীরচর্চা করে থাকেন।

আপনি হয়তো মনে করছেন, শরীরচর্চা করার পরও কীভাবে শরীর খারাপ হতে পারে? তাহলে জেনে নিন, সঠিক নিয়মে শরীরচর্চা না করলে অসুখ হতে বাধ্য। শরীর সুস্থ রাখার জন্য শরীরচর্চা যেমন জরুরি, তার থেকেও বেশি জরুরি খাবার।

নিয়ম মেনে খাবার না খেলেও শরীর খারাপ হতে পারে। শরীরচর্চা করার আগে কিংবা পরে কী খাবার খাওয়া উচিত, তা অনেকেরই জানা নেই। তাহলে আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন শরীর সুস্থ রাখতে ব্যায়াম করার আগে কী খাবেন আর কী এড়িয়ে যাবেন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শরীরচর্চা করার আগে যেকোনও তৈল জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, মশলাদার খাবার, যে সমস্ত খাবারে বেশি পরিমাণে ফাইবার আছে, এমনকী সবজি এবং কার্বোনেটেড ড্রিঙ্কস একেবারেই খাওয়া উচিত্‌ নয়। এই সমস্ত খাবার শরীরচর্চার আগে খেলে শরীর সুস্থ থাকার পরিবর্তে আরও অসুস্থ হয়ে পড়বে।

বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, জিমে গিয়ে শরীরচর্চা হোক বা ঘরেই হোক, ব্যায়াম করার অন্তত ২০ মিনিট আগে একটা কলা খেয়ে নিন। কারণ, কলায় অল্প পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। যা অনেকক্ষণ পর্যন্ত আপনার শরীরে ইনসুলিন ধরে রাখতে সাহায্য করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

শরীরচর্চার আগে যেসব খাবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর

আপডেট সময় ০৯:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮