ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জের মুকসুদপুরে বরিশাল থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ যাত্রী। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সিনদিয়াঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইসলাম সরকার ঘটনাস্থল থেকে দৈনিক আকাশকে জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের ওই বাসটি মুকসুদপুরের চুমুরদি নামক এলাকায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৬জন নিহত হন। তাৎক্ষণিকভাবে এদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার ডিউটি অফিসার এএসআই আ. গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশসহ দমকল বাহিনীর লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৬

আপডেট সময় ১০:১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮