ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা’

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। স্বল্পোন্নত দেশ থেকে বর্তমানে নিন্ম মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। শনিবার দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের শতবর্ষ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাঙ্গালি জাতি অত্যন্ত মেধাবী উল্লেখ করে স্পিকার বলেন, বাঙ্গালি সন্তানদেরকে যথাযথ সুযোগ দিলে তারা বিশ্বে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারে। আজকের সন্তানদের তথ্যপ্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করে জ্ঞান নির্ভর সমাজ ব্যবস্থা চালু করতে হবে। এ লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।

স্কুলের শতবর্ষ পূর্তি উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সাবেক সচিব অশোক মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, অ্যাডভোকেট মাহবুব আলী এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া।

এসময় পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১১ জনকে দেয়া হয়েছে শতবর্ষ সম্মাননা স্মারক। প্রধান অতিথি শতবর্ষ স্মারক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদর স্মৃতি চারণসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগদেন স্কুলের সাবেক ৫ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবার। এ উপলক্ষে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা’

আপডেট সময় ০২:২২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮