ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আড়াই বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী মহানগরীতে আড়াই বছর বয়সি এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে নগরীর মতিহার থানার অক্ট্রোয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পাশবিক নির্যাতনের শিকার ওই শিশুটিকে সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ দিকে ঘটনার পর অভিযুক্ত বখাটেকে আটক করতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বখাটের মা’কে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব হোসেন।

তিনি জানান, অভিযুক্ত বখাটের নাম মামুনুর রশীদ ওরফে শান্ত। প্রায় ১৫ বছর বয়স তার। শান্ত তার পরিবারের সাথে অক্ট্রোয় মোড় এলাকায় টিনশেড একটি বাড়িতে ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি জেলার তানোর উপজেলায়।

পুলিশ কর্মকর্তা মাহবুব জানান, শান্তর পরিবার যে বাড়িতে ভাড়া থাকেন, সে বাড়িতে কয়েকদিন আগে নির্যাতিত ওই শিশুর পরিবারও ভাড়া আসেন। শনিবার বিকেলে ঘরে একা পেয়ে শান্ত ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন ছুটে গেলে শান্ত পালিয়ে যায়। পরে নির্যাতনের শিকার শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ কিংবা মামলা দায়ের হয়নি। তবে ঘটনা শুনেই অভিযুক্ত শান্তকে আটকের চেষ্টা চলছে। অন্যদিকে নির্যাতিত শিশুটিরও ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আড়াই বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

আপডেট সময় ১২:১৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭