ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

৩০ মিনিটের আগুনে ৬০ ঘর ২০ দোকান পুড়ে ছাই

অাকাশ জাতীয় ডেস্ক:

কেরানীগঞ্জের আগানগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রবল বাতাসের কারণে মাত্র ৩০ মিনিটের আগুনে পুড়ে গেছে ৬০টি বসত ঘর ও ২০টি দোকান। এতে কেউ হতাহত না হলেও কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, খবর পেয়ে সদরঘাট ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে পুড়ে গেছে টিন সেডের ৬০টি ঘর ও ২০টি দোকান। পুড়ে যাওয়া ঘরগুলোর বেশিরভাগ ভাড়া নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ থাকতেন।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেনি। পুড়ে যাওয়া ঘরগুলো টিনসেডের। বাশ ও কাঠ দিয়ে তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সজিব সরকার জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

৩০ মিনিটের আগুনে ৬০ ঘর ২০ দোকান পুড়ে ছাই

আপডেট সময় ০১:৩৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮