ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাকিব হারালেন মাহমুদউল্লাহকে

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্পিনে দ্যুতি ছড়ালেন রায়হান উদ্দিন। ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরলেন জাকির হাসান। বিশেষভাবে আয়োজিত টি ২০ ম্যাচে মাহমুদউল্লাহর সবুজ দলকে সহজেই হারাল সাকিব আল হাসানের লাল দল।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তিন দল মোহামেডান স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের নিয়ে গড়া দুই দলের ম্যাচে ৬ উইকেটে জিতেছে লাল দল। ৯৭ রানের লক্ষ্য ২৩ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সবুজ দলের। ১৭ রানের মধ্যে তারা হারায় প্রথম চার ব্যাটসম্যানকে। তাদের কেউ যেতে পারেননি দুই অঙ্কে। আরিফুল হক, মাহমুদউল্লাহ বিদায় নেন দুই অঙ্ক ছুঁয়ে। নাহিদুল ইসলামের ১৮ ও দেলোয়ার হোসেনের অপরাজিত ২০ রানে একশ’ রানের কাছাকাছি যায় সবুজ দলের সংগ্রহ।

২০ রানে ৩ উইকেট পান বাঁ-হাতি স্পিনার রায়হান। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ২ উইকেট নেন ১৩ রানে।

রান তাড়ায় দলকে পথ দেখান ওপেনার জাকির হাসান। ছোট ছোট জুটি গড়ে দলকে এনে দেন জয়। তিনটি চারে ১৫ রান করে ফিরে যান ইনিংস উদ্বোধন করতে নামা সাকিব। এক চার আর দুই ছক্কায় ১২ বলে ১৯ রান করে বিদায় নেন সাব্বির হোসেন।

সুবিধা করতে পারেননি দুই তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন। জনি তালুকদারকে নিয়ে ম্যাচ শেষ করেন জাকির। অপরাজিত থাকেন ৩৭ রানে। তার ইনিংসে তিনটি চারের পাশে একটি ছক্কা।

আঁটোসাঁটো বোলিংয়ে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। লম্বা সময় পর মাঠে নামার সুযোগ পেয়ে খারাপ করেননি জুবায়ের হোসেন। তরুণ এই লেগ-স্পিনার ১৫ রান দিয়ে নেন ১ উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সাকিব হারালেন মাহমুদউল্লাহকে

আপডেট সময় ০৬:০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮