ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

টাঙ্গাইলে আ.লীগকে টপকে বিএনপি-স্বতন্ত্র সমান সমান

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের তিনটি উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি তিনটি ও স্বতন্ত্র প্রার্থী তিনটিতে জয়ী হয়েছে। এছাড়া একটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ প্রার্থী। আর সাগরদিঘী ইউনিয়নের একটি কেন্দ্রে সহিংসতায় একজন নিহত হওয়ায় ওই ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি।

কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. হাসমত আলী ৬৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রিয়াজ উদ্দিন পেয়েছেন ৩৭১৭ ভোট।

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর ইউনিয়নে বিএনপির প্রার্থী মাজেদুর রহমান তালুকদার ৪২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোলাম সরোয়ার জাহান পেয়েছেন ৪২১৮ ভোট।

এছাড়া ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহিম মিয়া, রসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এমদাদুল হক সরকার, লক্ষীন্দর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একাব্বর আলী, ধলাপাড়া ইউনিয়নে বিএনপির প্রার্থী এজহারুল ইসলাম ভুইয়া এবং সন্ধানপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. শহিদুল ইসলাম শহিদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এদিকে সাগরদিঘী ইউনিয়নে সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন কেন্দ্রে ভোট চলাকালীন একজন নিহতে কেন্দ্রটির ভোট স্থগিত হওয়ায় এই ইউনিয়নের ফলাফল ঘোষিত হয়নি।

অন্যদিকে জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থী নূর-এ আলম সিদ্দিকী বিপুল ভোটের এলেঙ্গা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

টাঙ্গাইলে আ.লীগকে টপকে বিএনপি-স্বতন্ত্র সমান সমান

আপডেট সময় ১১:৪৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮