ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টাঙ্গাইলের আট ইউনিয়ন, এক পৌরসভায় জিতলেন যাঁরা

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের তিনটি উপজেলার আটটি ইউনিয়নে ও একটি পৌরসভার নির্বাচনে দলীয় প্রতীকে আওয়ামী লীগ একটি ইউনিয়নে জয়লাভ করেছে। আর বিএনপি তিনটি এবং স্বতন্ত্র তিনজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এলেঙ্গা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নুরে আলম সিদ্দিকী জয়লাভ করেছেন।

এলেঙ্গা পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকে নুর আলম সিদ্দিকী ১৪ হাজার ১৫৪ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী সাফি তালুকদার পেয়েছেন পাঁচ হাজার ৫৫৭ ভোট ও বিএনপির প্রার্থী সাফি খান পেয়েছেন পাঁচ হাজার ৪৬৪ ভোট।

কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. হাসমত আলী ৬৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রিয়াজ উদ্দিন পেয়েছেন ৩৭১৭ ভোট।

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী মাজেদুর রহমান তালুকদার ৪২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোলাম সরোয়ার জাহান ৪২১৮ ভোট পেয়েছেন।

ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এজহারুল ইসলাম ভুইয়া, রসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এমদাদুল হক সরকার, সন্ধানপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. শহিদুল ইসলাম শহিদ, সংগ্রামপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহিম মিয়া ও লক্ষ্মীন্দর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একাব্বর আলী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সাগরদীঘি ইউনিয়নে সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন কেন্দ্রে একজন নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রটি স্থগিত হওয়ায় এই ইউনিয়নের ফলাফল ঘোষিত হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলের আট ইউনিয়ন, এক পৌরসভায় জিতলেন যাঁরা

আপডেট সময় ০৩:৫২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮