ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

টাঙ্গাইলের ৮ ইউপির ৩টিতেই বিএনপি জয়ী

অাকাশ জাতীয় ডেস্ক:

একটিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গোলযোগের কারণে কেন্দ্র বাতিল হওয়ায় একটি ইউনিয়নে ফল ঘোষিত হয়নি। বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম রাতে সাত ইউনিয়নের ফল ঘোষণা করেন।

ভোররাতে ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের ১১নম্বর গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইকালে দু’পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের গুলিবর্ষণের মধ্যে একজন নিহত হওয়ায় ওই কেন্দ্রে ভোট বন্ধ হয়ে যায়। এতে সাগরদিঘি ইউনিয়নের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়নি।

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মাজেদুর রহমান তালুকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কালিহাতীর বাংড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাসমত আলী মোটর সাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ঘাটাইলের ছয়টি ইউনিয়নের মধ্যে সন্ধানপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম এবং ধলাপাড়া ইউনিয়নে বিএনপি প্রার্থী এজাহারুল ইসলাম ভূইয়া জয়ী হয়েছেন।

সংগ্রামপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহিম, রসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এমদাদুল হক সরকার বিজয়ী হয়েছে। লক্ষিন্দর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একাব্বর হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এলেঙ্গায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী

কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচন মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ১৪ হাজার ১৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম সাফি তালুকদার পেয়েছেন ৫ হাজার ৫৫৭ ভোট। বিএনপির প্রার্থী শাফী খান পেয়েছেন ৫ হাজার ৪৩৬ ভোট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

টাঙ্গাইলের ৮ ইউপির ৩টিতেই বিএনপি জয়ী

আপডেট সময় ০৩:২৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮