ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিশু ধর্ষণের অভিযোগে স্কুল ছাত্র আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রথম শ্রেণির মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পূর্ব চরমজিদ আদর্শ গ্রাম থেকে অভিযুক্ত মোশারফ হোসেন ফারুককে আটক করা হয়। তিনি পূর্ব চরমজিদ আদর্শ গ্রামের ইসমাইল হোসেন কালামের ছেলে ও স্থানীয় হাবিবিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, বাজার করতে বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে দোকানে যাচ্ছিল মেয়ে শিশুটি। পথে একই এলাকার মোশারফ হোসেন ফারুক ফুসলিয়ে সড়কের পাশে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে রাতে বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন শিশুটির বাবা। অভিযোগ পেয়ে রাতেই পুলিশ শিশুটিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ফারুকের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফারজানা অমি জানান, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়েছে। ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু ধর্ষণের অভিযোগে স্কুল ছাত্র আটক

আপডেট সময় ০৩:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮