ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢুকে গেল মাইক্রোবাস, নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

গাজীপুর হাইওয়ে পুলিশের এসআই আ. মালেক জানান, মহাসড়কে আফাজ মার্কেটের বিপরীতে পশ্চিম ময়মনসিংহ লেনে একটি খালি ট্রাক (ময়মনসিংহ -ট-১১-০১৯৩) দাঁড়ানো ছিল।এ সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৫৫১২) নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলে মাইক্রোবাস চালকসহ তিনজন নিহত হন।

পরে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢুকে গেল মাইক্রোবাস, নিহত ৩

আপডেট সময় ১২:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮