ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

আড়াই ঘণ্টার পর ইফাদের কারখানার আগুন নিয়ন্ত্রণে

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারের আশুলিয়ায় ইফাদ গ্রুপের কেক প্রস্তুকারক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের আড়াই ঘণ্টা পর সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বুধবার ভোর পৌনে ছয়টার দিকে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কের উত্তর পাশে অবস্থিত তৃতীয় তলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পাঁচ নং জোনের জোন কমান্ডার আনোয়ারুল হক জানান, ভোরে ভবনটির তৃতীয় তলায় কেক প্রস্তুতকারক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে যোগ নেয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

আনোয়ারুল হক আরও জানান, আগুনে কারখানাটির তৃতীয় তলায় ইস্পাতের স্থাপনাসহ সমস্ত মালামাল পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম (ফ্যাক্টরি) মেজর (অব) সৈয়দ সানজিদ হোসেন কাজী জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানায় কোনো শ্রমিক না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

আড়াই ঘণ্টার পর ইফাদের কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ১১:৩৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮