ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

হোস্টেল প্রাঙ্গণে ন্যাপকিন, ৪০ ছাত্রীকে নগ্ন করে পরীক্ষা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হোস্টেল প্রাঙ্গণে একটি ব্যবহৃত স্যানিটরি ন্যাপকিন পড়ে থাকতে দেখে ছাত্রীদের ওপর জঘন্য আচরণ করল কর্তৃপক্ষ। ৪০ জন ছাত্রীকে প্রায় নগ্ন করে চালানো হল তল্লাশি।

ভারতের মধ্যপ্রদেশের সাগর শহরে ড. হরি সিং গৌড় বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেলের ছাত্রীরা ভাইস চ্যান্সেলরের কাছে রবিবার এ ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন।

তাদের অভিযোগ, বাথরুমের বাইরে একটি ব্যবহৃত স্যানিটরি ন্যাপকিন পড়ে আছে দেখে প্রত্যেক ছাত্রীকে প্রায় নগ্ন করে তল্লাশি চালায় এক কেয়ারটেকার ও ওয়ার্ডেন। যে ছাত্রীর পিরিয়ড হয়েছে, তিনিই প্যাডটি ব্যবহারের পর সঠিক জায়গায় ফেলেননি- এই সন্দেহের বশেই ওয়ার্ডেন তল্লাশি চালানোর নির্দেশ দেয় বলে অভিযোগ।

ভাইস চ্যান্সেলর আরপি তিওয়ারি এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে কেয়ারটেকার ও ওয়ার্ডেন।

আরঅই তিওয়ারি বলেন, ‘এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। আমি ছাত্রীদের বলেছি, তারা প্রত্যকে আমার মেয়ের মতো এবং তাদের কাছে ক্ষমা চেয়েছি। আমি তাদের নিশ্চিত করেছি, এই বিষয়ে কড়া পদক্ষেপ নেয়া হবে। যদি ওয়ার্ডেন দোষী সাব্যস্ত হয়; অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

হোস্টেল প্রাঙ্গণে ন্যাপকিন, ৪০ ছাত্রীকে নগ্ন করে পরীক্ষা

আপডেট সময় ১১:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮