ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর প্রতিটি বাজারে সবজির দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। সেইসাথে কাঁচামরিচ বিক্রি হচ্ছে বাড়তি দামেই। এছাড়া আর ভরা মৌসুমেও বাজারে ইলিশের সরবরাহ কম বলছেন বিক্রেতারা। সাতদিনের ব্যবধানে দাম বেড়েছে প্রতি হালিতে ২শ` থেকে ৪শ` টাকা পর্যন্ত। বেড়েছে অন্যান্য মাছের দামও। তবে অপরিবর্তিত আছে খাসি, গরু ও মুরগীর দাম।

কাঁচাবাজারে পটল, ঢেঁড়শ, বেগুনসহ কোনো সবজির অভাব নেই। মানভেদে ঝিঙা, ঢেঁড়শ,বেগুণ,শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। কাঁচামরিচের কেজি দেশী ১৬০ টাকা এবং ভারতীয় ১২০ টাকা। লেবুর হালি ৩০ টাকা এবং মাঝারি আকারের প্রতিটি লাউয়ের দাম পরছে ৬০ টাকা। এছাড়া সব ধরনের মাছের দামই বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা। ভরা মৌসুমে এবার বাজারে ইলিশের দামও বাড়ছে দফায় দফায়। কাঁচাবাজারে কেবল মাংসের দাম স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, গরু ৫০০ আর খাসি বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।

দেশের বিভিন্ন স্থানে বন্যা এবং টানা বৃষ্টিতে সবজির উৎপাদন এবং সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান বিক্রেতারা। এছাড়া ক্রেতারা বলছেন বাজারে নেই তদারকি। বর্ষায় নদ নদীর পানি বেড়েছে, এতে মাছ কম পড়ছে বলে জানান বিক্রেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম

আপডেট সময় ০৬:২০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭