ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইএস সন্দেহে যুবক আটক, ওয়াকিটকি উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সদস্য সন্দেহে মঈন আজিজ (৪৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশের দাবি মঈন আইএস নয় আইএসের রূপধারণকারী।

মঈন আজিজ ৭৮/৩ নিউ চাষাঢ়া জামতলা এলাকার মৃত. আবদুল আজিজের ছেলে। ৯দিন আগে তাকে নিজ বাসা থেকে ডিবি পুলিশের একটি টিম গ্রেফতার করে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রোববার রাত সাড়ে ১০টায় মঈন আজিজকে ফতুল্লা মডেল থানায় হাজির করে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন ডিবির এসআই মনিরুজ্জামান।

ডিবি পুলিশ তার কাছ থেকে একটি সচল ওয়াকিটকি হ্যান্ডসেট, ৮৫টি সিম, ৪৪টি মোবাইল, ছয়টি রাউটার, তিনটি কম্পিউটারের হার্ডডিস্ক, ১৩টি মেমোরিকার্ডসহ একাধিক নামে ফেসবুক আইডি জব্দ করেছে।

মামলায় উল্লেখ করা হয়, ১৬ মার্চ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জামতলা এলাকায় অভিযান চালিয়ে মঈন আজিজকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ওয়াকিটকিসহ ইন্টারনেট ও ইলেক্ট্রনিক্স ডিভাইজ ব্যবহারের বিপুল পরিমানের সরঞ্জাম পাওয়া যায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ফেক আইডি খুলে সরকারবিরোধী ও পুলিশবিরোধী উস্কানিমুলক স্ট্যাটাস দিয়েছে।

তাছাড়া ফেসবুকে সেনাবাহীনির পোষাক পড়ে, মুখে ও মাথায় কাপড় বেঁধে হাতে ওয়াকিটকি নিয়ে ছবি তুলে পোস্ট করেছে মঈন আজিজ। এছাড়া মঈন আজিজ নিজেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বুঝাতে পাঞ্জাবী পড়ে মুখে কাপড় বেধে হাতে ধারালো ছুরি মুখের কাছে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে।

তার একাধিক ফেক আইডির মধ্যে উল্লেখযোগ্য হলো- ইংরেজিতে লেখা বিডি আর্মি, ইসলামিক স্টেট অব বাংলাদেশ, র‌্যাব-১১, র‌্যাব-১২, র‌্যাব-১৩, পাকিস্তান রিগারর্স।

এবিষয়ে মামলার বাদী এসআই মনিরুজ্জামান জানান, ডিবির পরিদর্শক রাশেদ মোবারকের নেতৃত্বে অভিযান চালিয়ে মঈন আজিজকে গ্রেফতার করা হয়। এরপর মঈন আজিজের বিষয় গুরুত্বসহকারে খোঁজখবর নেয়া হয়। এতে ধারণা করা হচ্ছে মঈন আজিজ আইএস নয়, আইএসের রূপধারণ করে সরকার ও পুলিশ বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা চালাতো। পরে উধ্বর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল মামলা গ্রহনের সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আইএস সন্দেহে যুবক আটক, ওয়াকিটকি উদ্ধার

আপডেট সময় ১১:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮