ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানের বিপক্ষে ‘না খেলে’ কাউন্টিতে খেলবেন কোহলি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিরাট কোহলিকে কাউন্টি ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে, তিনি কোন দলের হয়ে খেলবেন তা এখনও নিশ্চিত নয়। সম্ভবত তিনি সারের হয়ে খেলবেন। কাউন্টি ক্রিকেটে খেলতে গেলে জুনে হয়তো আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলবেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

ব্যাঙ্গালোরে আগামী ১৪-১৮ জুন ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান। টেস্ট মর্যাদা পাওয়ার পর আফগানিস্তান এখনও টেস্ট ম্যাচ খেলেনি। সুতরাং, এটিই হতে চলেছে তাদের অভিষেক টেস্ট।

আগস্টে শুরু হবে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ। এই সিরিজটি ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে। মূলত এই সিরিজের প্রস্তুতি হিসাবেই বিরাট কোহলিকে কাউন্টি ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে বিসিসিআই। জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজেই হয়তো বিরাট কোহলি দলের সঙ্গে যোগ দিবেন।

এই মৌসুমে তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে কাউন্টি ক্রিকেটে অংশ নিতে চলেছেন বিরাট কোহলি। এর আগে কাউন্টি ক্রিকেটে নাম লেখান চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মা। গত ফেব্রুয়ারিতে আইপিএলের নিলামে অবিক্রিত থাকেন চেতেশ্বর পূজারা ও ইশান্ত শর্মা।

ইয়র্কশায়ারের হয়ে খেলবেন চেতেশ্বর পূজারা। সাসেক্সের হয়ে খেলবেন ইশান্ত শর্মা। গত মৌসুমে ওরচেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এবারও তিনি কাউন্টি ক্রিকেটে অংশ নিতে পারেন। তবে, কোন দলের হয়ে খেলবেন তা এখনও নিশ্চিত হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানের বিপক্ষে ‘না খেলে’ কাউন্টিতে খেলবেন কোহলি

আপডেট সময় ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮