ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

বিশ্বকাপ স্বপ্ন শেষ জিম্বাবুয়ের

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপে জিম্বাবুয়েকে নিয়ে যেতে শেষ বলে ছক্কা হাঁকাতে হতো ক্রেগ আরভিনকে। কিন্তু দুই রানের বেশি নিতে পারেননি তিনি। রোমাঞ্চকর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপ স্বপ্ন ভেঙে গেল জিম্বাবুয়ের।

বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তিন রানে জিতেছে সংযুক্ত আরব আমিরাত। সুপার সিক্সে এটাই তাদের প্রথম জয়। ১৯৭৯ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলতে পারছে না জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের হারে বিশ্বকাপ স্বপ্ন টিকে রইল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। এ দু’দলের ম্যাচের জয়ী দল খেলবে ২০১৯ বিশ্বকাপে। এই ম্যাচ পরিত্যক্ত বা টাই হলে রানরেটে এগিয়ে থাকায় বিশ্বকাপে যাবে আয়ারল্যান্ড।

বৃষ্টির বাধার আগে ৪৭ ওভার পাঁচ বলে সাত উইকেট হারিয়ে ২৩৫ রান করে সংযুক্ত আরব আমিরাত। বৃষ্টি থামলে জিম্বাবুয়ে পায় ৪০ ওভারে ২৩০ রানের লক্ষ্য। স্বাগতিকরা সাত উইকেটে করে ২২৬ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

বিশ্বকাপ স্বপ্ন শেষ জিম্বাবুয়ের

আপডেট সময় ০৩:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮