ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বনানীতে তরুণীকে ধর্ষণ: ইভানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

অাকাশ জাতীয় ডেস্ক:

জন্মদিনের কথা বলে বনানীর বাসায় ডেকে তরুণীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতের বনানী থানার নারী ও শিশু সংশ্লিষ্ট জিআর শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন বনানী থানার পুলিশ উপপরিদর্শক শরীফুল ইসলাম।

আদালতে বনানী থানার নারী ও শিশু সাধারণ শাখার নিবন্ধন কর্মকর্তা মান্নান এ তথ্য জানান।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৪ জুলাই রাতে জন্মদিনের দাওয়াত দিয়ে বনানীর বাসায় নিয়ে এক তরুণীকে ধর্ষণ করে ইভান। এ অভিযোগে ধর্ষিত তরুণী নিজে বাদী হয়ে ৫ জুলাই রাজধানীর বনানী থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, বাহাউদ্দিন ইভানের সঙ্গে ১১ মাস ধরে ফেসবুকে বন্ধুত্ব হয় ধর্ষিত তরুণীর। এ বন্ধুত্বের সূত্র ধরে দুজনের ঘোরাঘুরি ও দেখাসাক্ষাৎ হয়। আর এই বন্ধুত্ব থেকেই চার মাস আগে প্রেমের সম্পর্ক শুরু হয়। ৪ জুলাই ইভান (আসামি) ফোন করে জানায় তার জন্মদিনের কথা। ওই জন্মদিনে সে তাদের সম্পর্কের কথা পরিবারকে জানাবে ও তরুণীকে পরিচয় করে দেবে। এরপর ৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ইভানের বাসায় যান ওই তরুণী।

বাসায় মা-বাবা কোথায় জানতে চাইলে ইভান বলেন, তারা (মা-বাবা) অসুস্থ, ঘুমিয়ে আছে। তাদের বিরক্ত করা উচিত হবে না। সকালে পরিচয় করিয়ে দেবে। বাসায় জন্মদিনের অনুষ্ঠানের কোনো আলামত না দেখে তরুণী ভয় পান।

চলে আসতে চাইলে ইভান তাতে বাধা দেন। ইভান ওই তরুণীকে রাতের খাবার ও নেশাজাতীয় দ্রব্য খাওয়ান। নেশা করতে রাজি না হলে ইভান ওই তরুণীকে বলেন- একদিন খেলে কিছু হয় না। এর পর রাত ১টার দিকে ইভানের ঘরে ওই তরুণীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ওই তরুণী চিৎকার শুরু করলে তার ব্যাগ রেখে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের করে দেয় ইভান।

গত বছরের ১২ জুলাই এ মামলায় রিমান্ড শেষে ঢাকার হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপনের স্বীকার করেন ইভান।

মামলার পর দিন ৬ জুলাই বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে ইভানকে গ্রেফতার করে র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বনানীতে তরুণীকে ধর্ষণ: ইভানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আপডেট সময় ০৪:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮