ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৭০ অভিবাসী আটক মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

গ্রাহকদের তথ্য পাচারের কথা স্বীকার করলেন জাকারবার্গ

আকাশ আইসিটি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পাঁচ কোটি ফেইসবুক গ্রাহকের তথ্য ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার কৌশল নির্ধারণের কাজে লাগানোর ঘটনায় ভুল স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।

বুধবার এক ফেইসবুক পোস্টে তিনি বলেন, ফেইসবুক গ্রাহকদের তথ্য নিয়ে আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। আমরা ভুল করেছি। এ বিষয়ে আমাদের সতর্ক থাকা প্রয়োজন ছিল।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় পরামর্শক হিসেবে কাজ করে লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা। ট্রাম্পের প্রচারণার রসদ যোগাতে তারা পাঁচ কোটি ফেইসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য কাজে লাগায় বলে বেরিয়ে এসেছে।

সম্প্রতি ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ফোরের এক প্রতিবেদনে কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে এ বিষয়সহ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচারের কৌশল অবলম্বনের অভিযোগ তোলা হয়।

এরপর বিষয়টি নিয়ে সোচ্চার হয় যুক্তরাজ্যের বিভিন্ন সরকারি সংস্থা। ইতোমধ্যে কেমব্রিজ অ্যানালিটিকার কার্যালয়ে তল্লাশি পরোয়ানা জারির আবেদনও হয়েছে আদালতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রাহকদের তথ্য পাচারের কথা স্বীকার করলেন জাকারবার্গ

আপডেট সময় ১০:১৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮