ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নববধূকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে নববধূকে ছুরিকাঘাত করে স্বামী আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার হোসেনপুর ইউনিয়নের আটঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল হোসেনপুর ইউপির আটঘড়িয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, তিন মাস আগে একই উপজেলার হোসেনপুর ইউপির আটঘড়িয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে দুলাল মিয়ার সাথে কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের সাজা মিয়ার স্কুলপড়ুয়া কন্যা শিথিলা বেগমের (১৬) বিয়ে হয়।

বিয়ের পর থেকে উভয় পরিবারের মাঝে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় শিথিলার সাথে স্বামী দুলাল মিয়ার কলহ হয়।

এসময় দুলালের হাতে থাকা একটি ছুরি স্ত্রী শিথিলার বুকে আঘাত করে। পরে দুলাল ওই ছুরি দিয়ে তার নিজের পেট ও বুকে ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে দুলালের মৃত্যু হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ত্রী শিথিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল আলম দৈনিক আকাশকে বলেন, কিছুক্ষণ আগে বিষয়টি হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল মোবাইলে আমাকে জানিয়েছেন। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল (টিটু) বলেন স্বামী-স্ত্রী মাঝে কলহের জের ধরে সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নববধূকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা

আপডেট সময় ১২:৩৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮