ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারী শিক্ষার দূত ক্যাটরিনা

আকাশ বিনোদন ডেস্ক:

আন্তর্জাতিক পুরস্কার জয়ী নন প্রফিট অগ্রানাইজেশন ‘এডুকেট গার্লস’ এর শুভেচ্ছো দূত হিসেবে যুক্ত হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নারী শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি কথা বলতে পারবেন ভেবে আপ্লুত ‘টাইগার জিন্দা হ্যায়’ নায়িকা। এই সংগঠনটির সঙ্গে যুক্ত হয়ে তিনি আরও একবার নারী শিক্ষা ও লিঙ্গ সমতা নিয়ে আওয়াজ তুলতে পারবেন।

এ প্রসঙ্গে ক্যাটরিনা বলছেন, ‘গত এক দশক ধরে ‘এডুকেট গার্লস’ সরকারের সঙ্গে একজোট হয়ে স্কুল ছেড়ে দেয়া মেয়েদের স্কুলে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি সংগঠনটির এই প্রচেষ্টার কাজে পূর্ণ সমর্থন জানাচ্ছি। কারণ, তারা এমন একটা ভারতবর্ষ তৈরি করতে যাচ্ছে, যেখানে মেয়েরা কোয়ালিটি শিক্ষা পাওয়ার ক্ষেত্রে পুরুষদের সমান অধিকার পাবে।’

গ্রামীণ এবং বিশেষ করে উপজাতি শ্রেণির মানুষদের মধ্যে দীর্ঘ সময় ক্যাটরিনা কাজ করেছেন। যাতে ভারতে মেয়েদের শিক্ষা পাওয়ার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেসব দূর হয়। তিনি বলছেন, ‘এডুকেট গার্লস’ যেসব প্রোগ্রাম মডেল নিয়ে কাজ করে সেগুলো খুবই সময়োপযোগী ও দীর্ঘস্থায়ী। কমিউনিটি ওনারশিপ তত্ত্বের ওপর তৈরি হয়েছে এসব মডেল। এই মডেলের মধ্যে জড়িয়ে রয়েছে গ্রামীণ পরিবেশ, গ্রামের মোড়ল এবং স্থানীয় প্রশাসন ছাড়াও সেই সব স্কুলের প্রধানরা যারা এই পরিবর্তন চান।

‘এডুকেট গার্লস’ এর প্রতিষ্ঠাতা সাফিনা হোসেন বলেছেন, এটা অত্যন্ত সম্মানের ব্যাপার যে, আমাদের সংগঠনটির শুভেচ্ছা দূত হিসেবে কাজ করতে রাজি হয়েছেন ক্যাটরিনা কাইফ। তিনি যোগ দেয়ার ফলে লিঙ্গ-সাম্য এবং মেয়েদের শিক্ষার ব্যাপারে আমাদের আওয়াজ আরও জোরালো হবে বলে আশা করছি। এছাড়া জাতীয় মিশন বেটি বাঁচাও, বেটি পড়াও-এর প্রেক্ষিতে তার যুক্ত হওয়াটাও গুরুত্বপূর্ণ।’

প্রসঙ্গত, রাজস্থান ও মধ্যপ্রদেশ-এর গত এক দশকে ১২ হাজার গ্রাম এবং ২১ হাজার স্কুলে শিক্ষায় লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কাজ করে যাচ্ছে নন প্রফিট অগ্রানাইজেশন ‘এডুকেট গার্লস’। সূত্র: এই সময়

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারী শিক্ষার দূত ক্যাটরিনা

আপডেট সময় ১২:০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮