ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়েতে রাজি না হওয়ায় মাকে জিম্মি করে স্কুলছাত্রীকে অপহরণ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিয়েতে রাজি না হওয়ায় রাতে ঘর থেকে তিন বখাটে অস্ত্রের মুখে মাকে জিম্মি করে এক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা নেয়নি পুলিশ।

বুধবার স্কুলছাত্রীর বাবা তিন বখাটের বিরুদ্ধে বরগুনা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। এর আগে রোবাবার রাত ৯টার দিকে স্কুলছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে। বিচারক মো. জুলফিকার আলী খান মামলাটি গ্রহণ করে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে রুজু করার আদেশ দেন।

মামলার আসামিরা হলেন, আমতলী উপজেলার বেতমোড় গ্রামের নিজাম তালুকদারের ছেলে হাসান এবং তার সহযোগী রাকিব ও সাইফুল।

স্কুলছাত্রী আমতলীর একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

অপহৃত স্কুলছাত্রীর বাবা জানান, তার গ্রামের নিজাম তালুকদারের ছেলে হাসান তার মেয়েকে বিয়ে করার জন্য পথেঘাটে উত্যক্ত করে। হাসানেরকারণে তার মেয়ে নিয়মিত স্কুলে যেতে পারছে না। তিনি হাসানের বাবা নিজাম তালুকদারের কাছে অভিযোগ দেন। এতে বখাটে হাসান ক্ষিপ্ত হয়ে রোববার রাত ৯টার সময় তার দুই সহযোগীকে নিয়ে স্কুলছাত্রীর ঘরে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার মাকে জিম্মি করে স্কুলছাত্রীকে অপহরণ করে মোটরসাইকেলে তুলে হাসানের বাড়ি নিয়ে যায়।

স্কুলছাত্রীর বাবা দৈনিক আকাশকে বলেন, সোমবার সকালে হাসান তার মেয়েকে আমার বাড়ির সামনে রাস্তার ওপর ফেলে চলে যায়। প্রতিবেশী সহিদ মৃধা দেখে আমার মেয়েকে বাড়ি নিয়ে আসে।

মেয়ের বাবা আরও বলেন, হাসান তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। সোমবার আমতলী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আমাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

আমতলী থানার ওসি মো. শহিদুল্যাহ বলেন, এ ব্যাপারে থানায় কেউ মামলা করতে আসেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়েতে রাজি না হওয়ায় মাকে জিম্মি করে স্কুলছাত্রীকে অপহরণ

আপডেট সময় ০৯:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮