ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমান দুর্ঘটনায় আহত শাহরিন ও শাহিনের সফল অস্ত্রোপচার

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদ ও শাহিন ব্যাপারীর শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে এই অস্ত্রোপচার চলে দুপুর ১২টা পর্যন্ত। অস্ত্রোপচারের পর তাদের দুজনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আহত কবির হোসেন ক্রিটিক্যাল অবস্থাতে রয়েছে। শিগগিরই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হবে।

অস্ত্রোপচার শেষে এক ব্রিফিং-এ বার্ন ইউনিটের সমন্বয়ক ও বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. সামন্তলাল সেন জানান, শাহরিন ও শাহিনের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শাহরিনের রান থেকে চামড়া নিয়ে শরীরের ক্ষত জায়গায় চামড়া প্রতিস্থাপন করা হয়েছে। তিনি ঝুঁকিমুক্ত আছেন। আশা করা যায়, সে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

আর শাহিনের শরীরের বড় জায়গাজুড়ে ক্ষত থাকায় রান থেকে চামড়া নিয়ে তার বাম হাতের অল্প জায়গায় চামড়া প্রতিস্থাপন করা হয়েছে। তার আরও কয়েকটি অস্ত্রোপচার করতে হবে বলে জানান তিনি।

ডা. সামন্ত বলেন, কবির হোসেন, শাহরিন ও শাহীন ছাড়া বাকিরা সবাই ভালো আছেন। স্বামী ও বাচ্চার লাশ দেখতে বাড়িতে চলে যাওয়া এ্যানির আজ হাসপাতালে ফেরার কথা রয়েছে।

ঢামেক বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম জানান, আহত কবির হোসেন প্রথম থেকেই ক্রিটিক্যাল অবস্থাতে রয়েছে। তার জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা লাগবে। শিগগিরই তার অস্ত্রোপচার করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক দৈনিক আকাশকে বলেন, কবির হোসেনের পায়ের হাড় ভেঙে বাইরে বেরিয়ে পড়েছে। ওই স্থানে ইনফেকশন হয়েছে। এখন ইনফেকশনের চিকিৎসা চলছে। ইনফেকশন কিছুটা নিরাময় না হলে অস্ত্রোপচার করা সম্ভব হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিমান দুর্ঘটনায় আহত শাহরিন ও শাহিনের সফল অস্ত্রোপচার

আপডেট সময় ০৯:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮