ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় দল নয়, আশরাফুলের ভাবনায় বিপিএল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা লিগের সর্বশেষ ৯ ম্যাচে তিন সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। প্রাইম দোলেশ্বর, অগ্রণী ব্যাংক ও মোহামেডানের বিপক্ষে ১০৪, ১০২ ও ১২৭ রানের ইনিংস খেলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

ক্যারিয়ারে এই প্রথম এক মৌসুমে তিন সেঞ্চুরি করেছেন দেশের অন্যতম তারকা এ ক্রিকেটার। এত কিছুর পরও জাতীয় দলে ফেরার জন্য নিজেকে প্রস্তুত মনে করছেন না আশরাফুল। বরং তিনি তাকিয়ে আছেন সামনের বিপিএলের দিকে। সেখানে পারফর্ম করেই জাতীয় দলে জায়গা করে নিতে চান এ অলরাউন্ডার।

এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি এখনও নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত মনে করছি না। আমি হয়তো তিনটা সেঞ্চুরি করেছি, তবে আমাকে ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে। আমি বিপিএলের জন্য অপেক্ষা করছি। সেখানে নিয়মিত পারফর্ম করতে পারলে তখন বলা যাবে জাতীয় দলের জন্য প্রস্তুত।’

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে নির্বাসিত হন আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান। ম্যাচ ফিক্সিংয়ের সেই শাস্তি কাটিয়ে এখন তিনি মুক্ত। নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলছেন। ৩৪ বছর বয়সেও স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার।

আশরফুল বলেন, ‘বয়স আসলে কোনো ফ্যাক্ট নয়। আমি যদি ধারাবাহিক পারফর্ম করতে পারি তা হলে সুযোগ আসবেই। সেই অপেক্ষায় আছি। চেষ্টা থাকবে ফিটনেস ঠিক রেখে নিয়মিত খেলে যাওয়ার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাতীয় দল নয়, আশরাফুলের ভাবনায় বিপিএল

আপডেট সময় ০৫:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮