ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

পাকিস্তানে গেলেই ২৫ হাজার ডলার করে পাবেন গেইলরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

দেশে ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর অংশ হিসেবে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোমগ্রাউন্ডে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে সরফরাজদের।

তবে সন্ত্রাসকবলিত দেশটিতে গেইলরা খেলতে যাবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে! এ পরিস্থিতিতে দলের প্রত্যেক খেলোয়াড়কে ২৫ হাজার ডলার করে প্রণোদনা দেয়ার অফার দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

এখন চলছে বিশ্বকাপ বাছাইপর্ব। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে জিম্বাবুয়েতে রয়েছেন গেইলরা। সুপার সিক্সে দুই ম্যাচ জিতে ইংল্যান্ডে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরালো করেছেন তারা। বাছাইপর্ব শেষেই পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করবে সিডব্লিউআই।

সফরের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১, ২ ও ৩ এপ্রিল। সব ম্যাচই হবে করাচিতে। ম্যাচগুলোতে অংশ নিলে ৭০ শতাংশ বেশি অর্থ পাবেন গেইল-লুইসরা, যা নির্ধারিত বেতনের চেয়ে প্রায় দ্বিগুণ।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এ অর্থ দিতে চাইলেও আসলে তা দিচ্ছে পাকিস্তান। কারণ আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামের বাইরে (এফটিপি) সিরিজটি হবে।

ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, দেশের মাটিতে আরও ক্রিকেট খেলতে চায় পাকিস্তান। আগামী পিএসএলের অর্ধেক ম্যাচ ঘরের মাঠে খেলার চিন্তা করছে পিসিবি। পাশাপাশি এফটিপিভুক্ত দ্বিপক্ষীয় সিরিজগুলো সেখানেই খেলতে চায় তারা। সামনের মাসে আমাদের সঙ্গে খেলতে চাচ্ছে। এ জন্য বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। দেশটিতে ক্রিকেট ফেরাতে আমরাও দুহাত বাড়িয়ে দেয়ার চেষ্টা করছি।

২০০৯ সালে লাহোর আন্তর্জাতিক স্টেডিয়ামে জঙ্গি হামলার শিকার হয় টিম শ্রীলংকা। মর্মান্তিক সেই ঘটনার পর থেকে দীর্ঘদিন ধরেই নিরপেক্ষ ভেন্যুতে (সংযুক্ত আরব আমিরাত) ঘরের ম্যাচগুলো খেলে আসছে পাকিস্তান।

যদিও ২০১৫ সালে জিম্বাবুয়ে এবং নিকট অতীতে বিশ্ব একাদশ ও সম্প্রতি শ্রীলংকা সংক্ষিপ্ত সফরে পাকিস্তানে খেলে এসেছে। সব ম্যাচই হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ভিন্ন ভেন্যুতে ম্যাচ আয়োজনের জোর প্রচেষ্টা চালাচ্ছে পিসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

পাকিস্তানে গেলেই ২৫ হাজার ডলার করে পাবেন গেইলরা

আপডেট সময় ০৪:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮