ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢামেকের অপারেশন থিয়েটারে শাহীন ও শাহরিন

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহীন বেপারি ও শাহরিন আহমেদকে সার্জারির জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। বুধবার সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের অপারেশন থিয়েটারে নেয়া হয়। এ দুজন ছাড়াও কবির হোসেন নামে আরও একজনের অবস্থা সংকটাপন্ন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. ইমাম হোসেন বলেন, শাহরিন, শাহীন বেপারি ও কবির হোসেনের কয়েক ধাপে অপারেশন প্রয়োজন। শাহরিন ও শাহীন বেপারির প্রথম অপারেশন হবে। শাহীন বেপারির শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। শাহরিনের পুড়েছে ১৭ শতাংশ, ঘাড়ের নিচ থেকে পিঠসহ শরীরের বিভিন্ন অংশ। এদের মধ্যে ওজন বেশি থাকার কারণে শাহরিনের অপারেশন কিছুটা ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি।

কবিরের দুই পায়ের হাড়ে মোট চারটি চিড় (ফ্র্যাকচার) হয়েছে, শরীর পুড়েছে ১৫ শতাংশ। কানেও সমস্যা রয়েছে বলে উল্লেখ করেন ডা. ইমাম হোসেন।

জানা গেছে, বিমান দুর্ঘটনায় আহত আরও পাঁচজন ঢামেক হাসপাতালে ভর্তি আছেন। তারা হলেন কবির হোসেন, মেহেদী হোসেন মাসুম, আলিমুন নাহার অ্যানি, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও সৈয়দ রাশেদ রুবাইয়াত। তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢামেকের অপারেশন থিয়েটারে শাহীন ও শাহরিন

আপডেট সময় ১২:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮