ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যাংকারদের পরিশ্রমে অর্থনীতি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি আজ মঙ্গলবার সকাল ১০টায় সিলেটে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। ব্যাংকারদের অক্লান্ত পরিশ্রমে দেশের অর্থনীতি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতির চর্চা মানুষের দেহ মন ভালো রাখে। মানুষের দেহ ও মানসিক সুস্থতা তার কাজে গতি আনে। তাই ক্রীড়া ও সাহিত্য মানুষের কর্ম দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। তিনি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। একই রকমভাবে পরিকল্পনামতো কাজ করা গেলে শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। বাসস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যাংকারদের পরিশ্রমে অর্থনীতি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮