ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে ডিবির পরিদর্শক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগের আলীমুদ্দীন স্কুলের পাশে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক পরিদর্শক নিহত হয়েছেন। তার নাম জালাল উদ্দিন। এতে পুলিশের আরও এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিনের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জে। ১৯৮৯ সালে কনস্টেবল পদে যোগদান করে তিনি। দুই মাস আগে পদোন্নতি পেয়ে তিনি ডিবিতে আসেন।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা জানান, তিন তলা ভবনটির তৃতীয় তলায় সন্ত্রাসীরা অবস্থান করছিল। ডিবি পুলিশের দলটি তৃতীয় তলায় উঠার মুখে সন্ত্রাসীরা টের পেয়ে তাদের ওপর গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এ সময় পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে একজনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার পর সেখানে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানান, বাড়িটিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে সন্ত্রাসীরা পুলিশের ওপর চালায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে ডিবির পরিদর্শক নিহত

আপডেট সময় ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮