ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

এখনই বিদায় নিতে চান কাজী হায়াৎ

অাকাশ বিনোদন ডেস্ক:

‘দাঙ্গা’, ‘ইতিহাস’, ‘অন্ধকার’সহ অর্ধশত সিনেমার নির্মাতা কাজী হায়াৎ। চলচ্চিত্র ক্যারিয়ারে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করেই চলচ্চিত্র নির্মাণ থেকে বিদায় নিতে চাইছেন এ জনপ্রিয় নির্মাতা।

৩ আগস্ট চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে সদস্যপদ বাতিলের জন্য একটি আবেদনপত্রও পাঠিয়েছেন কাজী হায়াৎ। আবেদনপত্রটি গ্রহণ করেন পরিচালক সমিতির প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক সাহাবুদ্দিন। অভিমান করেই চলচ্চিত্র নির্মাণ থেকে সরে দাঁড়াতে চাইছেন এ নির্মাতা। পরিচালক সমিতিতে পাঠানো তার আবেদনপত্রে এমনটাই ফুটে উঠেছে।

আবেদনপত্রে কাজী হায়াৎ লিখেছেন-একজন প্রিয় প্রযোজকের চাপে একটি সিনেমা নির্মাণ করতে গিয়ে আপনাদের কাছে চলচ্চিত্রটির নাম নিবন্ধন করার আবেদন করেছিলাম। এই নাম নিবন্ধন নিয়ে আমার সাথে আপনারা যে টালবাহানা শুরু করেছেন তাতে আমি ভীষণভাবে লজ্জিত। এই লজ্জা ঢেকে রাখার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি চলচ্চিত্র নির্মাণ থেকে বিদায় নিব। আমি জানতে চাই না আপনাদের এই টালবাহানার কারণ কি ছিল। এমতাবস্থায় দয়া করে আমার সমিতির সদস্যপদ প্রত্যাহার করে আমাকে বাধিত করিবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

এখনই বিদায় নিতে চান কাজী হায়াৎ

আপডেট সময় ০৭:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭