ঢাকা ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর নয় বন্ধুত্ব,এবার মুখোমুখি দুই খান

অাকাশ বিনোদন ডেস্ক:

আগে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও এখন তাদের খুব বন্ধুত্ব। একে অন্যের ছবি মুক্তির আগে শুভকামনা জানান শাহরুখ ও সালমান খান। ঈদে মুক্তি পাওয়া সালমানের ‘টিউবলাইট’-এ অতিথি চরিত্র করেছিলেন শাহরুখ। শোনা যাচ্ছে, শাহরুখের নতুন ছবিতে একইভাবে অতিথি চরিত্র করবেন সালমানও। তবে দুই বন্ধু এবার মুখোমুখি হচ্ছেন ছোট পর্দায়। জানা গেছে, একই দিনে একই সময়ে টিভিতে দুজনেরই শো চলবে।

কয়েক বছর ধরেই রিয়ালিটি শো ‘বিগ বস’ উপস্থাপনা করছেন সালমান। এ জন্য তিনি রেকর্ড পরিমাণ পারিশ্রমিকও নিয়ে থাকেন। কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে শোটির নতুন সিজন, যা শনি ও রবিবার প্রচারিত হবে।

শাহরুখও প্রস্তুতি নিচ্ছেন নতুন টিভি শো ‘টেড টকস ইন্ডিয়া : নয়ি সচ’ নিয়ে। ১৮ থেকে ২৫ আগস্ট শোটির প্রথম দুই পর্বের শুটিং হওয়ার কথা।

জানা গেছে, এই শোটিও শনি ও রবিবার প্রচারিত হবে। প্রচার সময় নিশ্চিতভাবে জানা না গেলেও বিভিন্ন সূত্রে খবর—‘বিগ বস’-এর সময়ই চালানো হবে এই শো। এ নিয়ে এখন থেকে শুরু হয়েছে উত্তাপ। দুই খান অবশ্য এ নিয়ে স্পিকটি নট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আর নয় বন্ধুত্ব,এবার মুখোমুখি দুই খান

আপডেট সময় ০৭:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭