ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

১০০ কোটি মার্কিন ডলার ঋণ চায় সরকার

অাকাশ জাতীয় ডেস্ক:

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছে দেশের অবকাঠামো উন্নয়নে নতুন ৭টি প্রকল্পের জন্য প্রায় ১০০ কোটি মার্কিন ডলার ঋণ চায় বাংলাদেশ সরকার। সরকারের এ বিপুল অংকের ঋণ চাহিদার বিষয়ে সিদ্ধান্ত যাচাই-বাছাই শেষে জানানো হবে বলে জানায় সংস্থাটি।

বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ঢাকা সফররত এআইআইবি ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা ডি জে পান্ডিয়ান বৈঠক করেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, দেশের অবকাঠামো খাতের উন্নয়নে এ ঋণ চাওয়া হয়েছে। ঋণের অর্থ ৩টি বিদ্যুৎ, ৩টি রেল এবং একটি সড়ক বিভাগের প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে।
ডি জে পান্ডিয়ান বলেন, আমাদের প্রথম ঋণ বাংলাদেশকে দেয়া হয়েছে। এআইআইবির কাছে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। এখানে অবকাঠামো উন্নয়নের সুযোগ রয়েছে। তবে বিপুল ঋণ চাহিদার বিষয়ে যাচাই-বাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত বছর বিদ্যুৎ খাতের উন্নয়নে বাংলাদেশকে ১৬ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন করে এআইআইবি পর্ষদ। এটা ছিল সংস্থাটির পর্ষদে প্রথম কোনো ঋণ অনুমোদন। ঐ ঋণের অর্থ বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন ও সম্প্রসারণে ব্যবহার হবে বলে জানায় সরকার।

প্রসঙ্গত, চীনের নেতৃত্বাধীন এআইআইবির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের জানুয়ারিতে। এআইআইবি গঠন করা হয় মূলত অবকাঠামো খাতে ঋণ দেওয়ার জন্য। ১০ হাজার কোটি ডলারের পরিশোধিত মূলধনের এক-তৃতীয়াংশই চীনের। বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

১০০ কোটি মার্কিন ডলার ঋণ চায় সরকার

আপডেট সময় ০৭:০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭